স্বামীকে ‘খুন’ করে স্ত্রীর ‘আত্মহত্যা’
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বেলতলী এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তারা হলেন, স্বামী ধর্মধন চাকমা (৫৫) ও স্ত্রী যতন মালা চাকমা (৪৫)।
লক্ষ্মীছড়ি থানার ওসি রতন কান্তি দাশগুপ্ত জানিয়েছে, যতন মালা চাকমা দা দিয়ে তার স্বামী ধর্মধন চাকমাকে কুপিয়ে খুন করে। ঘটনার পর থেকে স্ত্রী নিখোঁজ ছিল। শুক্রবার সকালে বাড়ির পাশে জঙ্গলে গাছের ডালে যতন মালার ঝুলন্ত লাশ উদ্বার করা হয়েছে।
ফাইল ছবি
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে বৃহস্পতিবার রাতে কি নিয়ে খুনের মতো ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি হাসপাতালে পাঠিয়েছে।
