২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধরা রয়ে গেল মালয়েশিয়া, ১৪ যুবক আটক

অবৈধভাবে সুমদ্র পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আটক হয়েছেন পাচারকারীসহ ১৭ যুবক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 10:03 AM

Updated : 11 Jul 2022, 09:19 PM

কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সর্দার জানান, পাচারকারী চক্রের সদস্য কামারখন্দ উপজেলার ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের হাসেন আলীর ছেলে নূরুল ইসলাম (৩০) মালয়েশিয়ায় থাকতেন।

সম্প্রতি দেশে ফিরে অবৈধ পথে মালয়েশিয়ায় লোক নেয়ার পরিকল্পনা করেন তিনি। এরই অংশ হিসাবে জনপ্রতি দুই লাখ টাকার শর্তে কাগজপত্র ছাড়াই উপজেলার কয়েকটি গ্রামের ১৪ যুবককে নিয়ে রওনা হন নূরুল ইসলাম।

তবে বৃহস্পতিবার বিকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধামকৈল বাজারের কাছ থেকে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।

“আটকের পর জিজ্ঞাসাবাদে পাচারকারী নূরুল ইসলাম জানিয়েছেন, মাইক্রোবাসে করে কক্সবাজার যাওয়ার পর ট্রলারে করে তাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল।”

উদ্ধার হওয়া যুবকরা হলেন, উপজেলার পুরান দোগাছি গ্রামের হাসান আলীর ছেলে কামরুল ইসলাম (২৫), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আল আমিন (২৪), আদম আলীর ছেলে হাসান (২৫), আব্দুল মজিদের ছেলে আব্দুল আলিম (২৮), আসাব আলীর ছেলে সুরুজ্জামান (৩৫), জিন্নত আলীর ছেলে জামান (২৮), মনছের আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬), শাহিন রেজার ছেলে জসিম (২৩) ও জহুরুল ইসলাম (২০), আলিম উদ্দিনের ছেলে হান্নান (২৫), ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের হাসান আলীর ছেলে বদিউজ্জামান (৩০), একই এলাকার নুর মোহাম্মদের ছেলে সরোয়ার (৩০), মধ্যভদ্রঘাট গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে বাবলু (২৮) ও একই এলাকার মুজিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (২৮)।

এ সময় মাইক্রোবাসের চালক আব্দুর রহিম (২৮) ও তার সহকারী আবুল হোসেনকেও (২৫) আটক করা হয়।