২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: আরো এক র‌্যাব সদস্যের জবানবন্দি

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গ্রেপ্তার র‌্যাব ১১'র আরও এক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 12:47 AM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দুই আদালতে দুইটি মামলায় হত্যাকাণ্ডে জড়িত থাকার  কথা স্বীকার করে এর বর্ণনা দিয়ে জবানবন্দী দেন কনস্টেবল শিহাব উদ্দিন বলে জানিয়েছেন জেলা বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন।।

এনিয়ে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র‌্যাব ১১'র সাবেক তিন কর্মকর্তাসহ মোট নয়জন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আর ঘটনার সাক্ষী হিসেবে র‌্যাবের নয় সদস্যসহ মোট ১২ জনের আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।

Image
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

এদিকে বিকেলে জেলা সার্কিট হাউজে র‌্যাবের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

এই দুই সদস্য হলেন, র‌্যাব ১১'র সদস্য পুলিশের উপ-পরিদর্শক পলাশ গোলদার এবং মেজর আরিফের গাড়ির চালক ল্যান্স নায়েক দেলোয়ার হোসেন। তবে 'ব্যক্তিগত' দেখিয়ে র‌্যাব ১১'র অপর সদস্য সিপাহী আলী আযম অনুপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত টানা তিন ঘণ্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটি প্রধান মো. শাহজাহান আলী মোল্লা বলেন, "সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার থেকে উদ্যোগ নেয়া হয়েছে। ফিরিয়ে আনার পর তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।"

তিনি বলেন, র‌্যাবের গ্রেপ্তার ছয় সদস্যকে আগামী সোমবার জেলগেইটে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষ পর্যায়ে।

তদন্ত প্রতিবেদন কবে নাগাদ দেয়া হতে পারে জানতে চাইলে শা্হজাহান বলেন, "সময় নির্দিষ্ট করে বলা যাবে না। তবে আমরা শিগগিরই প্রতিবেদন দাখিল করবো।"