শুক্রবার থেকে ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু
ব্যবসায় শিক্ষা অনুষদের (‘গ’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বিভিন্ন কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এবছর ব্যবসায় শিক্ষা অনুষদের আটটি বিভাগে এক হাজার ১৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এই অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেছে ৪৯ হাজার ৪৭৬ জন।
অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছুর সংখ্যা ৪২ জন।
