গাইবান্ধায় প্রতিবন্ধীকে ধর্ষণ: ৩ জনের কারাদণ্ড
গাইবান্ধায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে তিন কিশোরের প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পার বাগুড়িয়া গ্রামের আনিছুর রহমান, রতন মিয়া ও পণ্ডিত।
বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী এ আদেশ দেন।
আদেশ ওই তিন কিশোদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সদর থানার ওসি রাজিউর রহমান জানান, ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের পার বাগুড়িয়া গ্রামের প্রতিবন্ধী এক কিশোরীকে ওই তিন কিশোর গমক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরদিন ওই কিশোরী শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।
ঘটনার দুদিন পর ২৮ ফেরুয়ারি কিশোরীর মা বাদি হয়ে একটি মামলা করেন।
