২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে ঢাকার চারপাশের নদী রক্ষায় সুপারিশ 

রাজধানীকে ঘিরে থাকা নদীগুলোর নাব্যতা ফিরিয়ে এনে সচল রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 07:00 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) একটি প্রতিনিধিদল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোকে সচল রাখার সুপারিশ শেখ হাসিনার কাছে হস্তান্তর করে।

এসমং প্রধানমন্ত্রী বলে, “সব নদীপথ সচল রাখতে হবে। নদীর পরিবেশ রক্ষা করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করাই তার সরকারের লক্ষ্য।”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী পরে বৈঠকে আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানান।

তিনি জানান, আইডিইবির সভাপতি একেএমএ হামীদের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত ও প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে করণীয়’ শীষর্ক সুপারিশ হস্তান্তর করেছে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এসময় বাস্তবমুখী পরিকল্পনা নেয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে আইডিইবির সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকার চারদিকে বুড়িগঙ্গা, তুরাগ, টঙ্গী খাল, বালু, শীতলক্ষ্যা এবং ধলেশ্বরী নদী রক্ষায় এই সুপারিশ দিয়েছে আইডিইবি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং প্রেস সচিব শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।