২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বন্যার্তদের নগদ অর্থ বিতরণ

সিরাজগঞ্জ জেলা পরিষদ বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 04:28 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬০টি পরিবারের নারী-পুরুষের মধ্যে জনপ্রতি ৫’শ টাকা করে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী ও অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, জেলার বন্যাকবলিত ৫টি উপজেলা কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরে বন্যার্তদের মধ্যে নগদ চার লাখ টাকা বিতরণের অংশ হিসেবে এ অর্থ বিতরণ করা হলো।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সালাহ্ উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।