ভাঙন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন
বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ট্রলার ঘাট ও নগরীর উপকন্ঠ বেলতলা খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নদী ভাঙনে ভিটেহারা শত শত মানুষ লাল পতাকা নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে এবং নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়।
বছরের পর বছর ধরে কীর্তনখোলার ভাঙনে বিভিন্ন গ্রাম, রাস্তাঘাট, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন রোধে কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেয়া মানুষ।
