সিরাজগঞ্জে সলিড স্পার বাঁধে ধস
যমুনার পানির প্রবল স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুরের আজুগড়া-বেতিল স্পার বাঁধের ৫০ মিটার নদীগর্ভে তলিয়ে গেছে।
সোমবার আকস্মিক এ ধসের কারণে পাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবলু চন্দ্র শীল জানান, ২০০০ সালে সাড়ে ২১ কোটি টাকা ব্যয়ে আজুগড়া থেকে বেতিল এক কিলোমিটার দীর্ঘ সলিড স্পার বাঁধটি নির্মাণ করা হয়।
সম্প্রতি যমুনা নদীর পানি কমতে থাকায় নদীর প্রবল স্রোতের কারণে সোমবার ভোরে বাঁধে আকস্মিক ধস নামে। মুহূর্তের মধ্যে অন্তত ২শ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়।
ধস ঠেকাতে ঘটনাস্থলে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে তিনি জানান।
