২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে হামলায় গৃহবধূ নিহত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2014, 09:36 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

রোববার দক্ষিণ বাহাগিলি হিন্দুপাড়ার এ হামলায় আরো অন্তত নয়জন আহত হয়েছেন।

নিহত অঞ্জলি রানি রায় (৫০) বাহাগিলি হিন্দুপাড়ার সন্তোষ কুমার রায়ের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। আহতদের মধ্যে চার জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রামের সন্তোষ কুমার রায়ের দখলে থাকা ১৬ শতাংশ জমির রোপিত আমন চারা তুলে ফেলে একই এলাকার প্রদীপ কুমারের লোকজন।

এতে সন্তোষ কুমার রায়ের স্ত্রী অঞ্জলীসহ পরিবারের লোকজন বাধা দিলে প্রতিপক্ষ প্রদীপ কুমারের লোকজন তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এতে লাঠির আঘাতে ঘটনাস্থলেই অঞ্জলি রানির মৃত্যু হয়।

আহতদের মধ্যে সুধা রানী (৩০), প্রদো বালা (৭৩), অমৃত কুমার রায় (১৮) ও চক্রবর্তীকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসতালে পাঠানো হয়েছে।

আটকরা হলেন প্রদীপ কুমার রায় (৪০) ও জ্যোতিষ চন্দ্র রায় (৪৫)।

ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।