২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2014, 02:12 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

ঈশ্বরগঞ্জের ওসি এস আলম জানান, শুক্রবার সকালে উপজেলার শর্শি এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকসহ আরো অন্তত ১০ জন।

নিহত শামীম স্থানীয় মাইজবাগ বাজারের নৈশপ্রহরী ছিলেন।

ওসি আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে শর্শি এলাকায় ঢাকাগামী আল্লাহর দান পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং নান্দাইলগামী মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী শামীম মারা যান।

আহতদের মধ্যে গুরুতর নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।