যশোরে যুবদল কর্মীকে ‘শ্বাসরোধে’ হত্যা
যশোর শহরের ঘোপ বেলতলা এলাকা থেকে এক যুবদলকর্মীর গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে কোতোয়ালি থানার ওসি সহিদুল ইসলাম বলছেন, আব্দুল হাই মাদক চোরাকারবারে জড়িত। ওই ব্যবসার বিরোধের জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে।
হাইয়ের ছোট ভাই রনি হোসেন বলেন, “সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি ভাই। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার লাশ ঘোপ বাইলেন এলাকায় একটি আমবাগানের কাছে পাওয়া যায়।”
ওসি বলেন, “মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তবে গলায় গামছা পেঁচানো ছিল। আব্দুল হাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি আমরা।”
ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
