প্রবল স্রোতে ভোগান্তি মাওয়া-কাওড়াকান্দিতে
পদ্মার প্রবল স্রোতের কারণে ধীর গতিতে চলাচল করায় মাওয়া-কাওড়াকান্দি পথে মঙ্গলবারও নৌযানে যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি অব্যাহত রয়েছে।
ভোগান্তির অষ্টম দিনে মঙ্গলবার মাওয়া ঘাটে আটকা পড়েছে আড়াই শতাধিক যান।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, প্রবল স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলার মতো ফেরি কম থাকায় যানবাহন পারাপারে সাময়িক সমস্যা হচ্ছে। এ নৌপথে চলাচল করা ১৬টি ফেরির মধ্যে ১৩টি চলাচল করছে।
৪৬ ঘণ্টা পরে রো রো ফেরি ঘাট ২ নম্বর ঘাটে স্থানান্তর করে সার্ভিস সচল রাখা হয়। কিন্তু ২ নম্বর ঘাটের সাধারণ ফেরির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিলীন হওয়ায় ঘাটের প্রায় ১২০ গজ দূরে স্পিডবোট ঘাটের পাশে ৩ নম্বর ঘাটটি নতুনভাবে স্থাপন করে রোববার সন্ধ্যায় সাধারণ ফেরির জন্য সচল করা হয়। রো রো ফেরি ছাড়া অন্য সব ফেরি এ ঘাট থেকে যানবাহন আনা নেয়া করছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা শেখর চন্দ্র বলেন, "স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে এ ফেরিগুলোও স্বাভাবিক গতিতে চলতে পারছে না। কাওড়াকান্দি থেকে ১৩ কিলোমিটার দূরত্বে মাওয়া পৌঁছুতে বর্তমানে সময় লাগছে তিন থেকে পাঁচ ঘণ্টা।
"এরকম প্রবল স্রোতের সঙ্গে চলাচল করার মতো ফেরি প্রয়োজনের তুলনায় কম থাকায় প্রতিদিনই নদীর দুই ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে থাকছে। ভোগান্তিতে পড়ছে মানুষ।"
