২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরকর্মী গ্রেপ্তার

নাশকতার উসকানির অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া থেকে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 08:47 AM

Updated : 19 Sep 2026, 02:22 PM

গ্রেপ্তার আবদুল্লাহ মারুফ (২০) মহসিন কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। তার বাবা মফিজুর রহমান ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা; বাড়ি মিরসরাইয়ের জোরারগঞ্জে।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মারুফকে গ্রেপ্তার করা হয়।

“মারুফের বিরুদ্ধে গত বছর বিভিন্ন সময়ে বাকলিয়া এলাকায় নাশকতা ও ভাংচুরের অভিযোগ রয়েছে। বাকলিয়া এলাকায় কিশোরদের জড়ো করে নাশকতায় উসকানি দিচ্ছিলেন তিনি।

তার বিরুদ্ধে ‘আইন অনুযায়ী’ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।