২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোদেলা বিকেলসহ ৪ রেস্টুরেন্টকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রোদেলা বিকেলসহ চারটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 08:58 PM

Updated : 19 Sep 2026, 02:23 PM

সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন ও তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোদেলা বিকেলকে ১০ হাজার, রয়েল হার্টকে ২০ হাজার ও প্যাভিলিয়নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা, জেলা প্রশাসনের নিবন্ধন না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পৃথক পৃথক অপরাধে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।