২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতেও ক্যালকুলেটর নিষিদ্ধ

ঢাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

সোমবার বিকালে ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে ভর্তি পরীক্ষাগুলোতে ডিজিটাল জালিয়াতি বেড়ে যাওয়ায় পরীক্ষায় আমরা সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ ঘোষণা করেছি। কোনো শিক্ষার্থী পরীক্ষা কক্ষে মোবাইল ফোন ও ডিজিটাল প্রোগাম সংযুক্ত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।ন”

আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের অধীনে ৫০টি বিভাগে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৭ অগাস্ট দুপুর ১২টায়।

কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই ধরনের সিদ্ধান্ত নেয়।