২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন দূতাবাসের নতুন উপ-প্রধান মিলি

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন উপ-প্রধান হিসেবে যোগ দিয়েছেন ডেভিড মিলি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

এর আগে তিনি ইউক্রেইনের কিয়েভে মার্কিন দূতাবাসের অর্থনীতি বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে সোমবার ঢাকা মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তার ২০ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

পররাষ্ট্র দপ্তর ছাড়াও ডেভিড মিলি যুক্তরাষ্ট্রের অর্থ বিষয়ক বিভাগে উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন। চীন, হংকং , তাইওয়ান এবং গিনিতেও তিনি বিভিন্ন সময়ে কাজ করেন।      

এছাড়া ওয়াশিংটনে ইসরায়েল বিষয়ক দপ্তর এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতেও কাজ করেছেন মিলি।

তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডাস্ট্রিয়াল কলেজ অফ আর্মড ফোর্স থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন। টুলান ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি এবং ইউনিভার্সিটি অফ ডেলওয়ার থেকে স্নাতক পাস করেন এই কূটনীতিক। 

স্ত্রী লিসা ও’ডোনেলের সঙ্গে দু’ সন্তান নিয়ে তার পরিবার।

এর আগে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনের উপ-প্রধান হিসেবে জন ডানিলভিচ কাজ করেছেন। তিনি পাকিস্তানের কনস্যুলেট জেনারেল হিসেবে বদলি হলে তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন মিলি।