২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সালিশে উত্ত্যক্তকারীদের হামলা, আহত ৩

সাতক্ষীরা সদর উপজেলায় এলাকার মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে ডাকা সালিশে হামলা চালিয়েছে অভিযুক্ত কয়েকজন যুবক।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 03:06 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, রোববার রাতে ঝাউডাঙ্গা রেউই এলাকার এ ঘটনায় নারীসহ আহত তিন জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- বেলাল হোসেন সরদার (৩৪), তার স্ত্রী শাহানারা খাতুন (২৮) ও আব্দুর রহমান (২০)।

স্থানীয় রবিউল ইসলাম জানান, তার মেয়েসহ গ্রামের অন্যান্য মেয়েদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এলাকার হাসান বাবু, আব্দুস সেলিম, আরিজুল ইসলাম, সুমন ও এনামুল ইসলামের মতো বখাটে যুবকরা। এর জেরে রাতে তার বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বৈঠক বসে।

“বৈঠকে আলোচনা চলার মধ্যেই ওই বখাটেরা লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে সালিশে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়।”

এতে আহত তিনজনকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ আসে সোমবার বেলা ১২টার পরে, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”