২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমা ফাটিয়ে পেট্রোল পাম্পের টাকা লুট

রাজশাহীর গোদাগাড়ীতে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল পাম্পের ক্যাশ বাক্স থেকে প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 01:35 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন জানান, রোববার গভীর রাতে ডাইংপাড়া এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের পাশে ‘মেসার্স আবুল কাশেম অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে’ লুটের এ ঘটনা ঘটে।

পেট্রোল পাম্পের মালিক রবিউল আলম গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের স্থানীয় এই নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সোয়া ২টার দিকে মুখোশধারী ৫/৭ জন ডাকাত পাম্পে হামলা চালিয়ে পরপর তিনটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা পাম্পের নৈশ প্রহরী সাজেমান আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে প্রায় দেড় লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায়।”

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি ফরহাদ।