মাদারীপুরে জাপা সভাপতিসহ ১১ জন দণ্ডিত
একটি বিস্ফোরক মামলায় মাদারীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুসহ ১১ জনকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মাদারীপুরের সাবেক পিপি সুজিত চ্যাটার্জী বাপ্পি বলেন, তিন পিপি থাকাকালীন এই মামলাটির দীর্ঘদিন শুনানি চলে। বিজ্ঞ আদালত জাকারিয়া অপুসহ ১১ জনের বিরুদ্ধে এই রায় প্রদান করেন।
বর্তমানে অপু কারাগারে থাকলেও বাকি ১০ আসামি পলাতক বলে জানান সুজিত।
২০০২ সালের ২৫ মার্চ চরমপন্থি নেতা লুৎফর খালাশীর নেতৃত্বে জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুসহ ১৫ জন মাদারীপুর সদর উপজেলার শিরখারায় মনির হাওলাদারের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় মনির হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
