শেরপুরে টর্নেডো, বাড়িঘর বিধবস্ত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় টর্নেডোর আঘাতে বাড়িঘরসহ বেশকিছু স্থাপনা বিধ্বস্ত হয়েছে।
এরা হলেন দুধনই গ্রামের সঞ্জিলা মারাক (৩৫) ও মনিন্দ্র সাংমা (৪০)। তাদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, প্রায় এক মিনিটের এ টর্নেডোর আঘাতে ১০টি বসত বাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
