২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বাসযাত্রীর কাছে ২৬০ গ্রাম হেরোইন

বেনাপোলে একটি দূরপাল্লার বাস থেকে আড়াইশ গ্রাম হেরোইনসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 10:30 AM

Updated : 22 Aug 2022, 06:57 PM

আটক আলাউদ্দিনের (৪৫) বাড়ি বেনাপোলের সাদিপুর গ্রামে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে তালসারি এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয় বলে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান।

তিনি বলেন, “আলাউদ্দিনের দেহ তল্লাশি করে চারটি প্যাকেটে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।”

আলাউদ্দিনকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।