বরগুনায় শিবির নেতা আটক
বরগুনা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
বরগুনা থানার ওসি শামসুল হক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে একটি মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে পালানোর সময় তাকে আটক করে।
তাড়াহুড়া করে একটি দোকানে প্রবেশ করতে গিয়ে টিনে লেগে জলিলের সামান্য কেটে গেছে বলে জানান ওসি।
