২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাড়িঘর ভাংচুর, লুটপাট ও মারধরের অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 06:56 PM

সদর থানার এসআই বদিউজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদরের আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাদত হোসেন (৪৫) সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং শহরের রেলওয়ে কলোনির বাসিন্দা।

এসআই বদিউজ্জামান বলেন, বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট ও মারধরের অভিযোগে গত ১৬ জুলাই রাতে একটি মামলায় করেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন শাহাদত। মামলার পর প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে আরো দুটি মামলা করেন আমজাদ।

 ওই মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।