২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে লেগুনা চালক খুন

ঢাকার কেরানীগঞ্জে এক লেগুনা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2014, 11:08 AM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা কলেজের পিছন থেকে লাল চাঁন (৩০) নামে ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাল চাঁনকে গলা কেটে পেট ফেঁড়ে হত্যা করা হয়েছে। তার বুকের ডান পাশে একটি ছুরি বেঁধানো ছিল।

লাল চাঁন গুলিস্তান থেকে কদমতলী রুটে লেগুনা চালাতেন। তার বাসা আমবাগিচা এলাকায়।

লাল চাঁনের বন্ধু হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে কদমতলীতে লেগুনা রেখে আমবাগিচায় বাসায় ফেরার পথে খুন হন চাঁন।

হারুনের ধারণা, পুরনো শত্রুতার জেরে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আড়াই বছর আগে লেগুনা চালানো শুরু করার আগে লাল চাঁন আমবাগিচা এলাকায় দোকানদারি করতেন। তার একটি শিশু সন্তান রয়েছে বলে জানান হারুন।

ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।