২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 06:06 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

সোমবার দুপুর দেড়টার দিকে মানছুরাবাদ এলাকার ইদ্রিস পার্কের সামনে লাশটি পাওয়া যায়।

শ্রীপুর মডেল থানার এসআই সফিকুল ইসলাম জানান, লাশটি দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অজ্ঞাত ওই তরুণীর পরনে সালোয়ার, কামিজ ও প্রিন্টের বোরকা ছিল।

এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে বলে জানান তিনি।