শ্রীমঙ্গলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ব্যক্তি।
নিহত মিনারা বেগম (৩২) ওই গ্রামের আজিদ মিয়ার স্ত্রী।
এ ঘটনার পর আজিদকে আটক করেছে পুলিশ।
এসআই রমাকান্ত দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় আজিদ উত্তেজিত হয়ে মিনারাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
