২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ধান ক্ষেতে নারীর লাশ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 11:38 AM

Updated : 22 Aug 2022, 06:55 PM

দেলদুয়ার থানার ওসি চাঁন মিয়া জানান, স্থানীয় লোকজনের দেয়া খবরে সোমবার সকাল পৌনে ৯টার দিকে আতিয়া ইউনিয়নের গোমজানি এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী বোরকা পরা ছিলেন।

ওসি বলেন, শ্বাসরোধে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছিল।

মযনাতদন্তের জন্য মৃতদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।