২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ‘ছিনতাইয়ের চেষ্টা’, চেয়ারম্যান আটক

হত্যা মামলার আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 06:24 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

রোববার দুপুরে করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিবকে আটক করা হয়।

রামগঞ্জ থানার ওসি লোকমান বলেন, যুবলীগ নেতা সাইফুল হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান মজিবুল হক মজিব তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

“এ সময় আমরা তাকেও আটক করি,” বলেন ওসি।