চট্টগ্রামে লরি-পিকআপ সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের হালিশহর থানার ইসহাক ডিপো এলাকায় লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
এসময় আহত হন পিকআপ চালকের সহকারী মো. রহিম (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসহাক ডিপো এলাকায় লরি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত দুই জনকে হাসাপাতালে আনা হয়।
“কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজকে মৃত ঘোষণা করেন। আর রহিম ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।”
