২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

নীলফামারী সদর উপজেলায় নসিমন উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 05:13 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

রোববার বেলা ৩টার দিকে উপজেলার হাতীবান্ধা ময়দানের পাড় এলাকায় নীলফামারী-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু খান (৩৪) জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়ার মৃত ইসলাম খানের ছেলে।

প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান আসাদ জানান, নসিমনটি গরু নিয়ে কঁচুকাটা থেকে নীলফামারী শহরে যাচ্ছিল। পথে হাতীবান্ধা ময়দানের পর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে আবু খান মারা যান।