হিলিতে ভারতীয় পণ্য জব্দ, আটক ২
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ওষুধসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ মালামালের মধ্যে রয়েছে তিন লাখ ৮০ হাজার প্র্যাকটিন ট্যাবলেট, এক লাখ ৬০ হাজার ডেক্সিন, টার্গেট ট্যাবলেট চার হাজার, সেনেগ্রা চার হাজার, চকলেট ৪৫০টি, পাখি থ্রিপিস ৮০টি, কমপ্ল্যান হরলিক্স ৪২টি, ফেনসিডিল ৪৪ বোতল ও শাড়ি ৩৫০টি ।
এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।
