বরিশালে জামায়াতের ৩ নেতা আটক
বরিশালের মুলাদী থেকে জামায়াতে ইসলামীর স্থানীয় তিন নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- মুলাদী পৌর জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন বাবুল মাস্টার, মুলাদী সদর ইউনিয়নের আমির ফরিদ উদ্দিন ও নাজিরপুর ইউনিয়নের আমির আব্দুল মালেক।
এই জামায়াত নেতারা ‘নাশকতা সৃষ্টির পরিকল্পনা’ করছিল জানিয়ে মুলাদী থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে।
