চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় দুই বছর আগে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীয়তপুর জেলার সদর থানার রায়পুর গ্রামের কবীর মাতব্বরের ছেলে বোরহান বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর (১৯) সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।
“২০১২ সালের ৬ জুন তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে বোরহান।”
এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হয়।
আদালতের নির্দেশে ২০১৩ সালের ২২ অগাস্ট মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব পায় র্যাব।
