২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে টাইলসের দোকান

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানায় একটি টাইলসের দোকানে আগুন লেগে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 12:24 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

শনিবার সকাল সোয়া ৮টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়কের কুয়াইশ অংশের পাশে আবু নাসের চৌধুরীর দোকানে অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. শাহিদুর রহমান।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কেউ আহত হয়নি বলেও তিনি জানান।

বৈদ্যুতিক গোলোযোগ থেকে দোকাটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

দোকান মালিক নাসেরের বরাত দিয়ে অপারেটর শাহিদুর বলেন, দোকানে রাখা প্রায় ছয় লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।