শোক দিবসে বঙ্গভবনে মিলাদ
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আছরের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এই মিলাদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অংশ নেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরাও মিলাদে অংশ নেন।
বঙ্গভবন মসজিদের ইমাম মাওলানা সাইফুল কাবীর মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
