২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ১

কুষ্টিয়া শহরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। হত্যায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 04:11 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

নিহত আবুল কাশেম (৫০) শহরের থানা পাড়ার মৃত ইবরাহিম আলীর ছেলে। কাশেম ফাস্ট ফুডের ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি আবদুল খালেক জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাশেম বাড়ি ফেরার জন্য শহরের এনএস রোডে তার ফাস্ট ফুডের দোকান বন্ধ করেন। এ সময় দোকানের সামনেই তার বুকে ছুরিকাঘাত করে আজাদ নামের এক ব্যক্তি পালিয়ে যায়।

হাসপাতালে নেয়ার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

রাতেই শহরে অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।