২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ এজেন্টকে গুলি করে ৪ লাখ টাকা ছিনতাই

রাজধানীর দক্ষিণ গোরানে এক ‘বিকাশ’ এজেন্টকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 06:32 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

গুলিবিদ্ধ আসিফ হোসেন টুটুলকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কয়েকজন পথচারী আসিফকে হাসপাতালে নিয়ে আসেন।

তাদেরই একজন শিহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুটি মটরসাইকেলে করে কয়েকজন যুবক গোরান টেম্পোস্ট্যান্ড সংলগ্ন সুইট বেকারির সামনে এসে তিনটি ককটেল ফাটায়।

এ সময় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করলে বিশৃঙ্খলার মধ্যে আসিফের পেটে ও পিঠে গুলি করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ওই ব্যাগে ৪ লাখ ২০ হাজার টাকা ছিল বলে টুটুল পুলিশকে জানিয়েছেন।

খিঁলগাও থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।