২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 04:28 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৫ নভেম্বর সকাল ও বিকেলে দুই পর্বে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি প্রধান পৃষ্ঠপোষক এবং পদার্থবিজ্ঞানের অধ্যাপক নাজিয়া চৌধুরী ভর্তি কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

উপাচার্য বলেন, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।