২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 02:13 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার উপজেলার গোমনাতি ইউনয়িনের গোমনাতি গ্রামে পুকুরে ডুবে আকিব হোসেনের (৩) মৃত্যু হয়।

আকিব পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী সরকার আকিবের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার বিকালে মায়ের সঙ্গে নানা শফিয়ারের বাড়িতে বেড়াতে আসে আকিব। সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় সে।

অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১২টার দিকে ওই পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে।