রাজশাহীতে কভার্ডভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু
রাজশাহীর পুঠিয়ায় কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
নিহত নফেল উদ্দিন (৪০) চারঘাট উপজেলার নিমপাড়া মল্লিকমাড়িয়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী বরাত দিয়ে ওসি বলেন, নফেল ভ্যানে করে গুড় বোঝাই করে নাটোর যাচ্ছিলেন। পথে কভার্ডভ্যানটি চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
