চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত বিবেক চন্দ্র দাস (১৩) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে। শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল বিবেক।
শিবগঞ্জ থানার ওসি মো. আশিকুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিবেক অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল। পথে কানসাট বেকির মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে বিবেক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
