বরিশালে জামায়াত নেতা গ্রেপ্তার
বরিশালে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতার অভিযোগে পৌরসভা সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
