ইবোলা প্রতিরোধে চুয়াডাঙ্গা সীমান্তে সতর্কতা
ইবোলা ভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় মঙ্গলবার থেকে শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে।
জেলার জয়নগর সীমান্ত চেক পোস্টে একটি মেডিকেল টিম কাজ করছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. একরামুল হক জানান, ভারত থেকে আসা যাত্রীদের ইবোলা ভাইরাস শনাক্তকরণের পাশাপাশি ভয়াবহতা সর্ম্পকে সচেতন করা হচ্ছে।
সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি, পুলিশ ও শ্রমিকদের পরীক্ষা করা হয়েছে। তবে বুধবার পর্যন্ত কোনো আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
