২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে দুর্ঘটনায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 09:44 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনায় হতাহতদের নাম জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাহেদ নুর জানান, ট্রাক ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।