২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরমায় ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

সিলেটে সুরমা নদীতে গোসল করতে নেমে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 09:38 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুরমা নদীর কুশিঘাট এলাকা থেকে আবুল হাসনাতের (১৮) লাশ উদ্ধার  করা হয় ।

মৃত আবুল হাসনাত এমসি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়। তিনি দক্ষিণ কুশিঘাটের মাসুক মিয়ার বাড়িতে থেকে পড়ালেখা করতেন।

মোগলা বাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, কুশিঘাটের সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ইমতিয়াজ রহমান ইনুর দেয়া খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে।

বিকাল ৫টার দিকে কুশিঘাটে গোসল করতে নামলে ঘাটে পা পিছলে পানিতে পড়ে যান বলে জানান ওসি।