ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
রাজধানীর ধানমণ্ডি ও কমলাপুর থেকে এক ভারতীয়সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির একটি বাসায় অভিযান চালিয়ে ৪০০ ইয়াবাসহ শওকতকে তাকে আটক করা হয়। তার বাড়ি সিলেটে।
“পরে শওকতের দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুরের আল ফারুক হোটেল থেকে ভারতীয় নাগরিক আবদুর রাজ্জাককে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।”
