চট্টগ্রামে জাল নোটসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদুদের গ্রামের বাড়ি ফেনী। তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার আবদু পাড়া এলাকায় থাকেন।
মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসময় তার কাছ থেকে দশটি একহাজার টাকার জাল নোট পাওয়া যায়।
“পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়তলীর বাসায় অভিযান চালিয়ে আরও দশটি একহাজার টাকার জাল নোট উদ্ধার হয়।”
এঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
