২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংস্কৃতিসেবী-শিক্ষার্থীদের জেলা প্রশাসনের অনুদান

চট্টগ্রামের বিভিন্ন সংস্কৃতিসেবী, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 03:39 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

রোববার সকালে জেলা প্রশাসনের ‍কার্যালয়ে অনুদানের চেক বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

চট্টগ্রামের ৩৮টি সাংস্কৃতিক সংগঠনকে ৮ লাখ ৫০ হাজার টাকা, ৩৩ জন সংস্কৃতিসেবীকে ৩ লাখ ৯৩ হাজার ৬০০, এবং ৪৯ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে তিন লাখ ৪৫ হাজার টাকা দেয়া হয়।

অনুদান পাওয়াদের মধ্যে সঙ্গীত শিল্পী, কবিয়াল, নাট্যজন, চলচ্চিত্র অভিনেতা, ঢোলবাদক ও লোককবি, আবৃত্তি, মুখাভিনয়, নাট্য সংগঠন, দৃষ্টি ও বাক প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থী-শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান খান এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।