জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
জসিম নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর গ্রামের আবদুল বারী হাওলাদারের ছেলে।
ওসি আবদুল হাই বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় পিয়াইন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন জসিম। প্রায় ১৯ ঘণ্টা পর রোববার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।
